চট্টগ্রাম :: পৃথিবীর নানা দেশে বর্জ্যকে আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে আয়ের উৎসে পরিণত করা হয়েছে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন।
সোমবার হালিশহর আনন্দবাজারে চসিকের গার্বেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট ও ডাম্পিং স্টেশন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, চট্টগ্রামেও বর্জ্যকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সার, জ্বালানি ও বিদ্যুৎ উৎপাদন করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ কার্যক্রমে চসিকের সাথে দেশি-বিদেশি বহু সংস্থা এগিয়ে আসছে। তারা প্রযুক্তিগত সহযোগিতাসহ এ খাতে পুঁজি বিনিয়োগে আগ্রহী।
পরিদর্শনের সময় ৩৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. শফিউল আলম, মেয়রের সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, চসিক নির্বাহী প্রকৌশলী সুদীপ বসাক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

