নারায়ণগঞ্জ :: জেলার সোনারগাঁয়ে দুলাভাইকে গাছে বেঁধে রেখে তরুণী শ্যালিকাকে গণধর্ষণ করেছে স্থানীয় বখাটেরা। ৩দিন পর রোববার সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলার জামপুর ইউনিয়নের মুন্দিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনায় সোনারগাঁ উপজেলায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
আজ রোববার বিকেলে গণধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করার পর পুলিশের একাধিক টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সেলিম ও আজিজুলকে গ্রেফতার করেছে।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

