বাল্যবিয়ে প্রতিরোধে স্কুলভিত্তিক গণশপথ!

আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ১০:৪৪ পূর্বাহ্ন

rangunia-uno-pic-jpg-2

রাঙ্গুনিয়া করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের রাঙ্গুনিয়াকে বাল্যবিয়ে মুক্ত করতে স্কুলভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। শনিবার উপজেলার পদুয়া ইউনিয়নের দুটি হাইস্কুলে বাল্যবিয়ে প্রতিরোধে সমাবেশ ও গণশপথ অনুষ্ঠানের আয়োজনের মধ্যে দিয়ে কার্যক্রম শুরু করেছেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন।

তিনি স্কুল দুটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্কুল শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের বাল্যবিয়ে প্রতিরোধে গণ শপথ পাঠ করান।

সকালে পদুয়া সম্মিলনী বালিকা উচ্চ বিদ্যালয়ে সমাবেশ ও গণশপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রধান শিক্ষক এবিএম গোলাম নুর।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বদরুল আলম, পদুয়া ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার, স্কুল পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল কাদের চৌধুরী, পদুয়া কলেজের সাবেক উপাধ্যক্ষ দুলাল কান্তি দাশ, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, স্কুলের পিটিএ সভাপতি জাহেদুল ইসলাম ফারুক, অভিভাবক সদস্য নিটু দাশ, শিক্ষক অন্জন দাশ, নিরুপমা জাহান পুস্প প্রমুখ।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post