আলকরণে অগ্নিকান্ডে পুড়েছে ১০ বসতঘর

আপডেট: ২৩ অক্টোবর ২০১৬ ৯:৫৯ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার আলকরণ এলাকায় রোববার সকাল পৌনে সাতটার দিকে চেরাগ বাতি থেকে আগুন লেগে ১০টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের আগ্রাবাদ স্টেশন অপারেটর সত্যপ্রিয় বড়ুয়া জানান, চেরাগ বাতি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জহির আলম দোভাষের মালিকানাধীন ১০টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post