অনলাইন ডেস্ক :: বাংলাদেশ আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার সকাল ১০টা ১১ মিনিটে উদ্বোধন করলেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগের স্লোগান হচ্ছে, ‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছি দুর্বার। এখন সময় বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার’। সম্মেলনকে ঘিরে সারাদেশেই দলটির মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
দুই দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা আসতে শুরু করেছেন। পল্টন, মতিঝিল, শাহবাগসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে নেতা-কর্মীরা সম্মেলনস্থলে আসছেন। কাউন্সিলর, ডেলিগেট ও বিদেশি অতিথিরা ইতিমধ্যে সম্মেলনস্থলে এসে পৌঁছেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

