অনলাইন ডেস্ক ::
মডেল ও চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপি বিয়ে করলেন মাদ্রাসার শিক্ষককে। রাজধানীর মিরপুরে নিজ বাসায় গত সোমবার রাতে বিয়ে হয় হ্যাপির।
বিয়ের পর আশেপাশের আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের মিষ্টি পাঠানো হয়। হ্যাপির বর মিরপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। বিয়ের সময় দুই পরিবারের একান্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জাতীয় দলের ক্রিকেটার রুবেলের বিরুদ্ধে মামলা করে আলোচিত ও সমালোচিত হন হ্যাপি।
সিটিজিসান.কম/রবি
Print This Post

