চবি’র ভর্তি পরীক্ষা শুরু রোববার

আপডেট: ২২ অক্টোবর ২০১৬ ১০:০২ পূর্বাহ্ন

1454161332

চবি :: আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ।

রোববার সকালে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ও বিকেলে ‘জে’ ইউনিটের (বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউট) পরীক্ষা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও বাইরের ছয়টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে।

সকাল সাড়ে ১০টায় ‘এ’ ইউনিটের এবং বেলা আড়াইটায় ‘জে’ ইউনিটের পরীক্ষা শুরু হবে।

ভর্তি পরীক্ষা কমিটির সচিব এস এম আকবর হোছাইন বলেন, পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি শেষ করা হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের তথ্য শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানান, পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধায় শাটল ও ডেমু ট্রেনের সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post