অনলাইন ডেস্ক ::
সাইবেরিয়ায় রাশিয়ার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। আজ শনিবার এ সংবাদ নিশ্চিত করেছে রাশিয়ান টাইমস।
সংবাদমাধ্যমটি জানায়, এমআই-৮ হেলিকপ্টারটি ২২ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয়। ধারণা করা হচ্ছে ২২ জন যাত্রীর মধ্যে কেবল তিনজন যাত্রী বেঁচে আছেন। উদ্ধারকাজ চলায় নিহতদের প্রকৃত সংখ্যা উল্লেখ করা যাচ্ছে না।
জরুরি বিভাগের এক মুখপাত্র ভাদিম গ্রেবেন্নিকোভ জানান, “উদ্ধারকৃতদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হেলিকপ্টারে করে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”
সিটিজিসান.কম/রবি
Print This Post

