চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট: ২১ অক্টোবর ২০১৬ ১০:৩৩ পূর্বাহ্ন

a-47

কক্সবাজার :: চকরিয়ার ডুলহাজারার মেধা কচ্ছপিয়ায় এস আলম পরিবহনের একটি চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃহস্পতিবার রাতে মুফিজ উদ্দিন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ।

নিহত যুবক সদর উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভূমিরিয়াঘোনার আবু তাহেরের ছেলে। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাড়ির আইসি সার্জেন্ট আশিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post