রাউজানে সড়ক দুর্ঘটনায় আরএফএল কর্মকর্তা নিহত

আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ৪:১২ অপরাহ্ন

download

চট্টগ্রাম :: চট্টগ্রামের রাউজানের জালানীহাট এলাকায় বুধবার সকাল ১০টার দিকে যাত্রীবাহী বাসচাপায় সুমন নাথ (২৮) নামে আরএফএল গ্রুপের এক কর্মকর্তা নিহত হয়েছেন।

নিহত সুমন নাথ উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের নতুন হাট এলাকার হিমাংশু নাথের ছেলে। চট্টগ্রাম-রাঙামাটি সড়কে একটি পিকনিকের বাস মোটরসাইকেল আরোহী সুমন নাথকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাউজান হাইওয়ে পুলিশের সার্জেন্ট ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post