চট্টগ্রাম :: চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন শামছিদা (২০) ও আবু তৈয়ব (২৩)। তারা দীর্ঘদিন ধরে নগরীতে অস্ত্র ব্যবসা করে আসছে বলে পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
নগর পুলিশের সদরদফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানার মসজিদ কমপ্লেক্সের বিপরীতে বিসমিল্লাহ কসমেটিকসের সামনে অভিযান চালানো হয়। এসময় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

