অনলাইন ডেস্ক :: ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের মধ্যে গত শুক্রবার ধর্ষণের ঘটনা ঘটেছে। অভিযুক্ত ২৩ বছর বয়সী স্যাম আর্মস্ট্রং। তিনি দক্ষিণ থানেটের সাংসদ ক্রেগ ম্যাকিনলির সহযোগী। তার বিরুদ্ধে পার্লামেন্টের মধ্যেই ধর্ষণের অভিযোগ আনেন এক নারী সহকর্মী। কিন্তু গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে ছাড়া পেয়ে যায় স্যাম।
গত শুক্রবার পার্লামেন্টের উচ্চকক্ষ, হাউস অফ লর্ডসের লাগোয়া একটি ছাদে সহকর্মীদের সঙ্গে মদ্যপান করছিলেন স্যাম। গল্পগুজব চলাকালীন এক নারী সহকর্মীকে ক্রেগ ম্যাকিনলির ঘরে টেনে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেন তিনি।
ওইদিনই থানায় অভিযোগ করেন নির্যাতিতা। স্যাম আর্মস্ট্রংকে গ্রেপ্তার করে পুলিশ। তল্লাশি চলে সাংসদ ক্রেগ ম্যাকিনলির ঘরেও। কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যান স্যাম।
জানুয়ারি মাস পর্যন্ত জেলের বাইরে রাখা হচ্ছে তাকে। ততদিন পর্যন্ত তদন্ত চলবে। ঘটনার সত্যতা মেনে নিয়েছে পার্লামেন্টের নিম্নকক্ষ, হাউস অফ কমনস। তদন্তে পুলিশকে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে তারা।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

