চট্টগ্রাম :: চট্টগ্রামের সীতাকুণ্ড থানায় মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ছোট কুমিরা এলাকায় বাস উল্টে সাতযাত্রী আহত হয়েছেন। এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, মো. হারিছ (৪৮), রাকিব (১০), রায়হান (২০), জাকির (৩০) ও মরিয়ম বেগম (৪০)।
আগ্রাবাদফায়ার স্টেশনের অপারেটর মো. দিদারুল আলম বলেন, নোয়াখালী থেকে চট্টগ্রামে আসার পথে ছোট কুমিরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ঢাকামেট্রো-০-১৪-৩৬৬১ নম্বর রেজিস্ট্রেশনধারী বাসটি। এতে বাসের ওই সাত যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

