চট্টগ্রাম :: চট্টগ্রামের কোতয়ালী থানার আজ মঙ্গলবার আন্দরকিল্লায় আদিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গিয়ে তাদের হামলার শিকার হন বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন চট্টগ্রামের কার্যনিবাহী সদস্য দৈনিক পূর্বদেশের ফটো সাংবাদিক হায়দার আলী।
এসময় তাকে শারীরিক ভাবে লাঞ্ছিত ও মোবাইল ছিনিয়ে নেওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

