ফটিকছড়ি প্রতিনিধি | আপডেটঃ ২১ অক্টোবর, ২০২৩ শনিবার ০৫.১৩ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বালি পরিবহন করা লরি চাপায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ওই শিশুটির নাম তাহিম। সে কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হলি পাড়া এলাকার কামাল উদ্দিনের পুত্র।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. আরেফিন আজিম।
তিনি বলেন,‘শিশুটিকে প্রথম যখন আনা হয় তখন বলা হয় শিশুটি ছাদ থেকে পড়ে গেছে। পরবর্তী আমাদের সন্দেহ হলে তদন্ত করে জানতে পারি গাড়ি চাপায় শিশুটি নিহত হয়েছে।’
ফটিকছড়ি থানার উপপরিদর্শক (এসআই) নুরুল আলম বলেন, ‘আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাচ্ছি।’
আরআর/সিএস
Print This Post
