নিজস্ব প্রতিবেদক| আপডেট : ১২ জুলাই, ২০২২ মঙ্গলবার : ৯.৪০ পিএম
বাঁশখালী উপজেলার অন্তর্গত ছনুয়া মধুখালী সমাজ উন্নয়ন সংঘের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ জুলাই) সকাল ১১টায় মধুখালীস্থ সংগঠনের কার্যালয়ে উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মো. কাইছার আহমদের সভাপতিত্বে এম এ তারেকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছনুয়া ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য নুরুল আমিন ছানুবী, আবদুল্লাহ আল মামুন (ফয়সাল), মাওলানা আমিনুল ইসলাম, ইঞ্জিনিয়ার সাইয়েদুল হক, সাইফুল ইসলাম শিহাদ, আমিনুল হক, মো. নুরুন্নবী, দিদারুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন ছানুবী বলেন, ‘আজকে আমরা এলাকার শিক্ষিত সমাজ সবাই একত্রিত হয়েছি। মধুখালী সমাজ উন্নয়ন সংঘের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার। আমি সবসময় এই সংগঠনের পাশে থাকবো। মধুখালী সমাজ উন্নয়ন সংঘের জন্য একটি পাঠাগার ও একটি স্থায়ী কার্যালয় স্থাপন এবং রেজিষ্ট্রেশন সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করবো।’
ছনুয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডে কোনও খারাপ কাজ চলতে দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘যারা খারাপ কাজের সাথে জড়িত বা খারাপ কাজ করতেছেন ;আপনারা আল্লাহর ওয়াস্তে ভালো হয়ে যান। আমি জানি, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে হয়। অপরাধীদেরকে কঠুর হস্তে দমন করা হবে। মধুখালীতে কোনও জুয়াখেলা চলতে পারবে না।’
সিটিজিসান/এমবিইউ
Print This Post
