নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুলাই, ২০২২ রবিবার : ১২.২০ এএম
মাত্র ৯ মাসে পবিত্র কোরআন শরীফ মুখস্থ করে কৃতিত্বের স্বাক্ষর রাখলো বাঁশখালীর সন্তান সাজ্জাদুল ইসলাম রিয়াদ। সে গণ্ডামারা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের হেদায়েত আলীর বাড়ির আবদুর রহিমের ছেলে।
জানা যায়, ৯ মাস আগে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার তুলা কোম্পানি মসজিদ সংলগ্ন গাউসিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদরাসায় নাজেরা বিভাগে ভর্তি হন ১০ বছর বয়সী সাজ্জাদ হোসাইন রিয়াদ। অল্প সময়ের মধ্যেই নাজেরা সহিহশুদ্ধভাবে শেষ করে হিফজ শুরু করেন। চলতি বছরের ৩০ জুন আনুষ্ঠানিকভাবে ১০ বছর বয়সী এই শিশুর হিফজ সম্পন্ন হয়।
গাউসিয়া তৈয়্যবিয়া তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসার পরিচালক হাফেজ আবদুল গফুর সিটিজিসানকে বলেন, ‘হিফজ শুরুর পরই তার উস্তাদরা তার মাঝে মেধার দ্যুতি দেখতে পান। সাজ্জাদ মাত্র ৯ মাসে কোরআনের হিফজ সমাপ্ত করেছে। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শোকর গোঁজার করছি। আলহামদুলিল্লাহ। অসাধারণ প্রতিভার অধিকারী আমার মাদরাসার ছাত্র সাজ্জাদের এমন সাফল্যে আমরাও গর্বিত। আমি তার সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।’
সাজ্জাদ হোসাইন রিয়াদের পিতা আবদুর রহিম সিটিজিসানকে বলেন, ‘আমার ছেলে অল্প সময়ে কোরআনের হাফেজ হলেও শিক্ষকরা জানিয়েছেন, সাজ্জাদ খুবই চঞ্চল প্রকৃতির ছেলে। যদি একমনে সময় কাজে লাগাত, তাহলে তার পক্ষে আরও অল্প সময়ের মধ্যে হাফেজ হওয়া সম্ভব ছিল। কেননা, সে শেষদিকে দিনে ১৫ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ শুনিয়েছে।আমার ছেলের এমন কৃতিত্বে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পাশাপাশি তার মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
সিটিজিসান ডটকম/এমবিইউ
Print This Post
