নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ আগস্ট, ২০২১ বুধবার ১০:৩০ এএম
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭২ জন, যা নমুনা পরীক্ষার তুলনায় ২৬ দশমিক ৭৭ শতাংশ। এদিন নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ৮৮৩ জন। এইসঙ্গে এদিন মৃত্যুবরণ করেছেন ১২ জন।
বুধবার (১১ আগস্ট) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন এসব তথ্য জানা যায়।
আক্রান্তদের মধ্যে ৪৪৪ জন মহানগর এলাকায় এবং ৩২৮ জন উপজেলার বাসিন্দা। উপজেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হাটহাজারী এলাকায়, ৭৫ জন।
এছাড়া রাউজান উপজেলায় ৬২ জন, বোয়ালখালী উপজেলায় ৫৩ জন এবং আনোয়ারা উপজেলায় ৩৫ জন।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, করোনার সংক্রমণ বাড়লেও দেশের প্রয়োজনে চলাচলে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলতে হবে।
সিএস
Print This Post
