ব্যাটারির চার্জ দিতে গিয়ে প্রাণ গেল টমটমচালকের পতেঙ্গায়, জমিদার মাবুদ আটক

আপডেট: ২৯ জুলাই ২০২১ ৯:০৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৯ জুলাই, ২০২১ বৃস্পতিবার ০৮:৫৫ পিএম

চট্টগ্রামের পতেঙ্গা থানা এলাকায় ব্যাটারি চালিত টমটমের চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ হান্নান (২৭) নামে এক চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মাবুদ কলোনীর জমিদার মাবুদকে আটক করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে এ দুর্ঘটনা ঘটে।

     আটক মাবুদ

পতেঙ্গা থানার এসআই মো. সফিক এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোলা জেলার দৌলতখান থানার ছোটদলি গ্রামের মৃত আবুল কালামের পুত্র নিহত মোহাম্মদ হান্নান। তিনি মাইজপাড়া কন্ট্রোল মোড় মাবুদ কলোনীতে গ্যারেজের পাশে ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। নিহতের স্ত্রীসহ দুই মেয়ে রয়েছে। প্রায় ১০ বছর ধরে ওই এলাকায় বসবাস করে আসছিলেন।

পতেঙ্গা থানার ওসি জোবাইর সৈয়দ বলেন, ‘মাইজপাড়া মাবুদ কলোনী থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মরদেহটি পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্যারেজের মালিক মাবুদকে আটক করা হয়েছে।’

সিএস

Print This Post Print This Post