আইআইইউসি প্রতিনিধি | আপডেট : ১০ জুলাই, ২০২১ শনিবার ১১:৩০ এএম
মাদকের বিরুদ্ধে প্রকিবাদ করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে মাদককারবারির হামলায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর সহকারী অধ্যাপক আলফাতুন কাউসারসহ দুই নারীরে পিটিয়ে আহত করেছে। এসময় বাসার সামনে পার্কিং করা একটি ব্যক্তিগত একটি প্রাইভেট কারও ভাঙচুর করা হয়।
শুক্রবার (৯ জুলাই) দুপুর তিনটার সময় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মাদককারবারি মো. জুয়েল (২৫)কে আটক করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ২ নম্বর ফকিরহাট এলাকায় হাজ্বী সৈয়দুর রহমানের বাড়িতে ভাড়া থাকেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আফলাতুন আল কাউসার। দুপুরে হঠাৎ করে মাদক ব্যবসায়ী জুয়েল সেই শিক্ষকের ঘরে নিচে এসেই এসব অশ্লীল গালিগালি করেন। ওইসময় অধ্যাপক আলফাতুন কাউসার জুয়েলকে বুঝানোর চেষ্টা করলে উল্টো জুয়েল তাকে মারধর করা শুরু করেন। এসময় তার স্ত্রী নাঈমা সুলতানা এগিয়ে এলে তাকেও মারধর করে। জুয়েলের ছুরির আঘাতে শিক্ষকের দুই হাতে বেশ জখম হয় এবং মাথায়ও আঘাতপ্রাপ্ত হয়। একই সঙ্গে এসময় ঘরের সামনে রাখা একটি প্রাইভেট কার ও ভাঙচুর করা হয়।
স্থানীয়রা জানান, মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা করে জুয়েল।
এদিকে হামলার পর মাদক ব্যবসায়ী জুয়েলকে আটক করে এলাকাবাসি। খবর পেয়ে সীতাকুণ্ড থানার এসআই মো. হারুনের নেতৃত্ব পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।
এদিকে আহত আইআইইউসির সহকারী অধ্যাপক আল কাউসারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
জানতে চাইলে সীতাকুণ্ড থানার পুলিমের উপপরিদর্শক (এসআই) মো. হারুন বলেন, ‘মাদক ব্যবসায়ী এক যুবক কর্তৃক আইআইইউসির অধ্যাপকের উপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।’
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
