২৪ ঘন্টার রিপোর্ট শুধু চট্টগ্রাম

নতুন করে আক্রান্ত ৬০৩, চট্টগ্রামে করোনায় প্রাণ গেল ৩ জনের

আপডেট: ১০ জুলাই ২০২১ ১১:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুলাই, ২০২১ শনিবার ১১:০০ এএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৬০৩ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬৪ হাজার ২৯৯ জন। একই সঙ্গে এইদিনে করোনায় মৃত্যু হয়েছে ৩ জন।

শনিবার (১০ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামের ক্রমান্বয়ে বাড়ছে সংক্রমণ। কেউ মানছেন না স্বাস্থ্যবিধি। এত পদক্ষেপ নেওয়ার পরও সচেতন করা যাচ্ছে না সাধারণ মানুষকে। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৩৬ জন এবং উপজেলায় ১৬৭ জন।

এছাড়া করোনায় মৃত্যুবরণকারী ৩ জনের মধ্যে ১ জন উপজেলার এবং ২ জন নগরের বাসিন্দা— যোগ করেন ডা. সেখ ফজলে রাব্বি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post