২৪ ঘন্টার রিপোর্ট শুধু চট্টগ্রামে

নতুন আক্রান্ত ৬৬২, চট্টগ্রামে করোনায় প্রাণ গেল ৯ জনের

আপডেট: ৬ জুলাই ২০২১ ১১:২০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৬ জুলাই, ২০২১ মঙ্গলবার ১১:২০ এএম

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। এ নিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯ জন। একই সঙ্গে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন ৯ জন।

মঙ্গলবার (০৬ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এসব তথ্যে জানানো হয়। এইদিন চট্টগ্রামে এন্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়।

এতে দেখা যায়, ১৪ উপজেলার প্রায় প্রতিটিতেই বেড়েছে সংক্রমণ। তার মধ্যে সীতাকুণ্ড উপজেলায় ৪১ জন, মিরসরাই উপজেলায় ৩৮ জন, ফটিকছড়ি উপজেলায় ৩২ জন ও হাটহাজারী উপজেলায় ২১ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৬৬২ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন। এ ছাড়া করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। এর মধ্যে ৭ জন উপজেলায় এবং ২ জন নগরে। করোনা সংক্রমণ উপজেলাগুলোতে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post