সহিংসতা মামলায় হেফাজতের আরও ৫ কর্মী গ্রেফতার পটিয়ায়

আপডেট: ১৩ এপ্রিল ২০২১ ৯:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ০৯:৩০ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হেফাজত ইসলামের বিক্ষোভে সহিংসতার ঘটনায় সংগঠনটির আরও ৫ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— লিয়াকত আলী (৩৫), মঞ্জুর চৌধুরী (৩৬), মোহাম্মদ শাহজাহান (৪৮) ও তৌহিদুল আলম (৩৬) ও হাবিলাসদ্বীপ ইউপি সদস্য সুজন মেম্বার (৩৫)।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘বিক্ষোভকে কেন্দ্র করে হেফাজতের সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আজ (মঙ্গলবার) তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, এ নিয়ে গত ২৬ মার্চের ঘটনায় দায়ের হওয়া মামলায় পটিয়া থানায় মোট গ্রেফতার হয়েছেন সংঘটনটির ১৫ নেতাকর্মী।

জেএন/সিএস
Print This Post Print This Post