নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ এপ্রিল, ২০২১ মঙ্গলবার ০৬:০০ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলায় জসীম উদ্দিন নামে একাধিক মামলার আসামির বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) ভোরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের উজিরপুর এলাকায় আসামির বাড়িতে তল্লাশি চালিয়ে এসব কার্তুজ উদ্ধার করা হয়।
পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, ‘একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জসিম উদ্দীনকে ধরতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তাকে বাড়িতে পাওয়া যায়নি।’
‘তবে তার বাড়ি থেকে বাজারের ব্যাগ ভর্তি ৩০০ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পটিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’—যোগ করেন তিনি।
বিএন/সিএস
Print This Post
