কাজে যাওয়ার পথে পেছন থেকে গাড়ির ধাক্কা, প্রাণ গেল শ্রমিকের

আপডেট: ২ এপ্রিল ২০২১ ১:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ এপ্রিল, ২০২১ শুক্রবার ০১:৪০ পিএম

চট্টগ্রামের বন্দর থানার সল্টগোলা রেলক্রসিং এলাকায় সাইকেলের পেছনে গাড়ির ধাক্কায় মো. তুহিন (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. তুহিন আগ্রাবাদে এ আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস শাখার রেফারিং ডিপোর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘বাইসাইকেল যোগে কর্মস্থলে যাওয়ার পথে অজ্ঞাত বাসের ধাক্কায় গুরুতর আহত হন ওই শ্রমিক।’

তিনি বলেন, ‘তাকে উদ্ধার করে পৌনে ১১টার দিকে এক সামরিক বাহিনীর কর্মকর্তা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আনেন। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিএস

Print This Post Print This Post