বিদ্যুতের তার ছিড়ে গায়ে, ফুটফুটে শিশুর করুণ মৃত্যু সীতাকুণ্ডে

আপডেট: ১ এপ্রিল ২০২১ ৬:৫৯ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ১ এপ্রিল, ২০২১ বৃহস্পতিবার ০৬:৫০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সামিউল ইসলাম সাজিব নামে সাত বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) সকাল এগারোটার দিকে উপজেলার মুরাদপুরস্থ ফকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজিব মুরাদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডা. নুরুল ইসলামের বাড়ির নিজাম উদ্দিনের পুত্র।

জানা যায়, সকালে নিজাম উদ্দিনের বসতঘরে বিদ্যুতের তার ছিড়ে শিশু সাজিবের গায়ে পড়লে সে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে নিহত শিশুর চাচাতো ভাই আশরাফ উদ্দিন টিটু বলেন, ‘সজিব ঘরে খেলা করার সময় বাতাসে বিদ্যুতের তার ছিড়ে তার গায়ের সাথে লেগে আক্রান্ত হয়। হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়।’

এনএকে/আরএইচ

Print This Post Print This Post