পটিয়ায় হেফাজতের মহাসড়ক অবরোধ

আপডেট: ২৮ মার্চ ২০২১ ৩:১৮ অপরাহ্ন

পটিয়া প্রতিনিধি | আপডেট : ২৮ মার্চ, ২০২১ রবিবার ০৩:১৬ পিএম

চট্টগ্রামের পটিয়া উপজেলায় হরতালের সমর্থনে লাঠিসোঁটা হাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রেখেছে হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা। এতে ওই মহাসড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে।

রবিবার (২৮ মার্চ) সকাল থেকেই ডাকবাংলো মোড় এবং থানার মোড় এলাকায় গাছ ও আসবাবপত্র ফেলে মহাসড়ক অবরোধ করে হেফাজতের নেতাকর্মীরা।

হরতালে অংশ নেওয়া মাদ্রাসার ছাত্ররা তাঁদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এসময় তাঁদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে রেললাইনের স্লিপার তুলে ফেলায় চট্টগ্রাম পটিয়া-দোহাজারী রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

হেফাজতের নাশকতা ঠেকাতে পটিয়া মাদরাসা ও জিরি মাদরাসা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) মিনহাজ মাহমুদ বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা চলছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে কড়া নজরদারির ব্যবস্থা করা হয়েছে।’

এমএ/আরএইচ

Print This Post Print This Post