সীতাকুণ্ডে ট্রাক-লড়ি সংঘর্ষ, নিহত ২

আপডেট: ২৪ মার্চ ২০২১ ২:৪৭ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৪ মার্চ, ২০২১ বুধবার ০২:৪০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরি ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি গাড়ি দুটি আটক করা হয়ছে।

বুধবার (২৪ মার্চ) ভোর পাঁচটার দিকে বাড়কুণ্ড ইউনিয়নের পিএইচপি গেট সংলগ্ন চারাল কান্দি এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— নওগাঁ সদরের দোগাছি গ্রামের মোতালেবের ছেলে ট্রাকচালক মোহাম্মদ মাহবুব (৩৩) এবং নওগাঁ সদর উপজেলায় বনগাঁও গ্রামের মোহাম্মদ সেলিমের পুত্র হেলপার মোহাম্মদ হাবিল (২০)।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলমগীর হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করা হয় এবং আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এবং ঘটনাস্থল থেকে দুটি গাড়ি দুটি আটক করা হয়ছে।

সীতাকুন্ড ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নুরুল আলম জানান ভোর ৫ টার দিকে সড়ক দুর্ঘটনার খবর ঘটনাস্থলে উপস্থিত হয়ে এক ঘণ্টা চেষ্টার পর দুই জনকে উদ্ধার করতে সক্ষম হওয়া দুর্ঘটনা ট্রাকের সামনের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এর পেছনের অংশের সঙ্গে আটকে যায়।

এনএকে/আরএইচ

Print This Post Print This Post