পুকুরে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হাটহাজারীতে

আপডেট: ১৮ মার্চ ২০২১ ১০:৫৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ১০:৫০ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের পুকুরে ডুবে ভাই-বোনের করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকেলে বড়দীঘির উত্তর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই ভাইবোন হলো— মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক ও তার বড় বোন মোছাম্মৎ উম্মে হাবিবা।

বিষয়টি নিশ্চিত করেছেন চিকনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান জামান বাচ্চু জানান, স্থানীয় এলিট এঞ্জেলের পাশে গোলাপুর রহমানের ভাড়া ঘরে থাকত তারা। বিকেলে সবার অগোচরে খেলার সময় ছোট ভাই মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক পুকুরে পড়ে গেলে তাকে বাঁচাতে যায় বড় বোন মোছাম্মৎ উম্মে হাবিবা। পরে স্থানীয় লোকজন ভাই-বোনের নিথর দেহ উদ্ধার করেন।

তিনি জানান, তারা স্থানীয় সুলতান নশরত শাহ নুরানি ও ইবতেদায়ি মাদ্রাসার তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে পড়ত।

সিএস

Print This Post Print This Post