ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, প্রাণ গেল একজনের

আপডেট: ১৬ মার্চ ২০২১ ২:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ মার্চ, ২০২১ মঙ্গলবার ০২:৩০ পিএম

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে চট্টগ্রামমুখী ট্রাককে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেওয়ায় ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মার্চ) ভোর সাড়ে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলামের (৩৮) বাড়ি বগুড়ায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকাজের জন্য ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি পাঠানো হয় ঘটনাস্থলে।

এ সময় আমিনুল ইসলাম নামের একজনের মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেওয়া হয়েছে। আহত ট্রাকচালককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

সিএস

Print This Post Print This Post