নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ মার্চ, ২০২১ রবিবার ০৪:৩৩ পিএম
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি, হাটহাজারী থানার ছয় পুলিশ সদস্য ও তিন সোর্সের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক নারী।
রবিবার (৭ মার্চ) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুল্লাহ কায়সারের আদালতে এক এ মামলা করা হয়।
আসামিরা হলেন, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আরিফুর রহমান সোহেল (৩২), হাটহাজারী থানার এসআই মুকিব হাসান, এসআই মো. সেলিম মিয়া, এসআই কফিল উদ্দীন, কনস্টেবল মো. পারভেজ, কনস্টেবল মো. সাইফুল, কনস্টেবল বৈশাখী রহমান, পুলিশের সোর্স মো. রিংকু সুলতান (২৫), মো. হেলাল উদ্দীন ও মো. হেলাল (৩৫)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ জানুয়ারি ভুক্তভোগী নারী নির্যাতন দমন ট্র্যাইবু্ন্যাল ২-এ হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি বিরুদ্ধে মামলা করেন।
ভুক্তভোগীকে রাসেল ওই নারীকে হাটহাজারী গেস্ট হাউস নিয়ে যায়। সেখানে পুলিশ সদস্যরা তাকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেয়। সেই মামলায় ৫ মাস কারাগারে ছিলেন ওই নারী।
বাদির আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ ইলিয়াস বলেন, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ ও ১৫ ধারায় মামলা করেছেন ভুক্তভোগী নারী। আদালত মামলাটি গ্রহণ করে আদেশের জন্য রেখেছেন।
সিএস
Print This Post
