বাড়িতে ঢুকে ইউপি চেয়ারম্যানকে হত্যা সাতকানিয়ায়

আপডেট: ১ মার্চ ২০২১ ১২:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ মার্চ, ২০২১ সোমবার ১২:৩০ পিএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আব্দুল হককে বাড়িতে ঢুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকারিয়া রহমান জিকু সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকাল ১০টার দিকে কেঁওচিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হককে হত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে যাচ্ছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

সিএস

Print This Post Print This Post