ঘাতক বাস কাড়ল প্রাণ

প্রাইভেট শেষে ঘরে ফেরা হলো না স্কুলছাত্রী মৌনতার

আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২১ ৮:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৮:৫০ পিএম

প্রাইভেট পড়ে বাসায় ফিরছিলেন ১০ম শ্রেণির শিক্ষার্থী শামস তাহিয়াত মৌনতা (১৬)। গাড়িযোগে রওনাও দিচ্ছিলেন বাসার উদ্দ্যেশে। কিন্তু এরই মধ্যে পেছন থেকে একটি মিনিবাস ধাক্কা দেয় তাকে। মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়ে সে। চিকিৎসার জন্য ক্লিনিকে নেয়া হলেও আর হয়নি ঘরে ফেরা।

রবিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মৌনতা বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরী ঘাটের ম্যানেজার সেলিম উল্লার কন্যা। সে বাংলাদেশ মেলিটারী একাডেমী (বিএমএ) স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী। তার মা তাহমিনা আক্তার সোনাইছড়ির রাজা কাসেম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কিশোরী মৌনতা প্রাইভেট পড়ে কাসেম জুট মিলসস্থ ওয়ান ব্যাংক এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য একটি গাড়িতে উঠার সময় পিছন দিক থেকে একটি মিনি বাস (১৭ নং গাড়ী) তাকে ধাক্কা দিলে সে মারাত্বক আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে নগরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। সেখানে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জানতে চাইলে বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘দুর্ঘটনার পর আমরা মিনি বাসটি এবং চালককে আটক করি। আমরা আইনগত ব্যাবস্থা গ্রহন করছি।’

এনএকে/আরএইচ

Print This Post Print This Post