ফটিকছড়িতে পুড়ে অঙ্গার ৩ গরু

আপডেট: ৯ ফেব্রুয়ারী ২০২১ ৩:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৯ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৩:৪০ পিএম

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানায় আগুনে পুড়ে মারা গেছে লাখ টাকা দামের তিনটি গরু। বেশ কিছু মাটির ঘর, কাঁচা ঘর, একটি আসবাবপত্রের দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ১৬ কিলোমিটার (কিমি) দূরের রামগড় ফায়ার স্টেশনের একটি গাড়ি এলেও পুকুর বা জলাশয় না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে হেঁয়াকো বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, অগ্নিকাণ্ডে টিনের বেড়া ও ছাউনির মিল্লাত ফার্নিচার, আবদুর রব ও আবদুল মান্নান নামের দুই ভাইয়ের মাটির দেয়ালের টিনের ছাউনির বসতঘর ও কাঁচা ভাড়া ঘর, গোয়ালঘর পুড়ে গেছে।

এ সময় রান্নাঘর সংলগ্ন গোয়ালঘরে থাকা একটি গাভি ও দুইটি বাছুর বাঁধা অবস্থায় অঙ্গার হয়ে গেছে।

রামগড় ফায়ার স্টেশনের ‘লিডার’ মো. জসিম উদ্দিন জানান, রাত ১০টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যাই আমরা। পৌঁছার পর প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হই আমরা।

তিনি জানান, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ নির্ধারণ করা হবে।

এদিকে স্থানীয় লোকজন হেঁয়াকো বাজার বা আশপাশের এলাকায় ফায়ার সার্ভিসের স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন।

সিএস

Print This Post Print This Post