কক্সবাজার থেকে আসা ২৭ লাখ টাকার ইয়াবা মিলল মাইক্রোবাসের ব্যাটারির নিচে!

আপডেট: ৮ ফেব্রুয়ারী ২০২১ ৮:০৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ ফেব্রুয়ারি, ২০২১ সোমবার ০৯:০০ এএম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কক্সবাজার থেকে আসা মাইক্রোবাসের ব্যাটারির নিচ থেকে লুকানো অবস্থায় ইয়াবাসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ ছদাহা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ৩ যুবক হলো— কক্সবাজারের রামুর খুনিয়া পালং এলাকার জালাল আহমদের ছেলে মো. হোছাইন (২২), রামুর দক্ষিণ মিঠাছড়ির সোলতান আহমদের ছেলে নুরুল আমিন (২০) ও উখিয়ার পালংখালীর বালুখালী এলাকার মীর কাশেমের ছেলে মো. মোবিন (২০)।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘কক্সবাজার থেকে একটি পুরাতন মাইক্রোবাসযোগে ইয়াবার একটি চালান চট্টগ্রাম যাচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে উপজেলার এসআই পার্ক এলাকায় অভিযানা চালানো হয়। এ সময় মাইক্রোবাসটিকে সিগন্যাল দিয়ে তল্লাশি চালিয়ে বাসের সিটের ব্যাটারির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। পরে ওই মাইক্রোবাসে থাকা ৩ যুবককে আটক করা হয়।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।’

সিএস

Print This Post Print This Post