পুত্রবধূকে ধর্ষণের দায় স্বীকার করল সেই শ্বশুর

আপডেট: ৪ ফেব্রুয়ারী ২০২১ ১:০০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ ফেব্রুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৫:৫৯ এএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় ছেলের বউকে ধর্ষণের দায় স্বীকার করেছে শ্বশুর জমির উদ্দিন (৫৫)। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রাতে গ্রেফতারের পর বুধবার তাকে আদালতে সোর্পদ করা হয়।

গত ২৬ জানুয়ারি ঘরে একা পেয়ে শ্বশুর জমির ছেলের বউকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার আগের দিন বাদীর স্বামী গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে হন।

গ্রেফতার জমির উদ্দিন পেশায় গাড়িচালক। তিনি উপজেলার পূর্ব কালুরঘাট কামাল মেম্বারের বাড়ির মৃত আবদুস সালামের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘মঙ্গলবার রাতে ধর্ষণের শিকার গৃহবধূ বাদী হয়ে মামলা করলে আসামিকে রাতেই গ্রেফতার করা হয়। আদালতে জমির স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

সিএস

Print This Post Print This Post