বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের পাশে লিয়াকত চেয়ারম্যান

আপডেট: ২৮ জানুয়ারী ২০২১ ৬:৪০ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ২৮ জানুয়ারি, ২০২১ বৃহস্পতিবার ০৬:৩০ পিএম

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চৌধুরী বাড়ির অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ৯ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন তিনি।

তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে ব্যক্তিগত তহবিল থেকে ৬ পরিবারকে ১০ হাজার টাকা করে এবং আংশিক ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা অর্থ সহায়তা করেন তিনি।

পরিদর্শনকালে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেন ও সহানুভূতি প্রকাশ করেন এই জনদরদি চেয়ারম্যান।

এই সময় উপস্থিত জনতার উদ্দেশে তিনি বলেন, অগ্নিকাণ্ডে হচ্ছে মানবিক বিপর্যয়ের ভয়াবহ ক্ষত। এ বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সর্বস্ব হারানোর যন্ত্রনা যে কত মর্মান্তিক ও ভয়াবহ তা একমাত্র ভুক্তভোগীরাই অনুধাবন করতে পারেন। তাই ক্ষতিগ্রস্থদের সাধ্যমত সহযোগিতায় প্রশাসন সহ দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে এগিয়ে আসার জন্য তিনি অনুরোধ জানান তিনি।

অগ্নিকাণ্ড বিপর্যস্ত ও ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে চেয়ারম্যানকে পাশে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আর্থিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন গণ্ডামারা পুলিশ ফাঁড়ির এসআই আরিফ, ছাত্রদল নেতা ইলিয়াছ আজাদ, যুবদল নেতা সেলিম উদ্দীন সুমন, সৈয়দ আহমদ প্রমুখ।

এমবিইউ/আরএইচ

Print This Post Print This Post