লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের

আপডেট: ২৬ জানুয়ারী ২০২১ ৪:৩৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ জানুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৪:৩০ পিএম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা বৃদ্ধ এক পথচারী নিহত হয়েছে।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আমিরাবাদ এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বেলা পৌনে ২টার দিকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুল্যান্স চালক অজ্ঞাত পরিচয়ের আনুমানিক ৫৫ বছর বয়সী এক পুরুষকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। এরপর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরএইচ/সিএস

Print This Post Print This Post