সিডিএর ১০ লাখ টাকা অনুদান পেল চমেক ও জেনারেল হাসপাতাল

আপডেট: ৪ নভেম্বর ২০২০ ৫:২৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ নভেম্বর, ২০২০ বুধবার ০৫:২০ পিএম

মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ১০ লাখ টাকা অনুদান দিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের প্রতিনিধি হিসেবে চট্টগ্রামের সরকারি এই দুই হাসপাতালে অনুদানের চেক হস্তান্তর করেন সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি এবং স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদানের চেক গ্রহণ করেন সচিব ইয়াছমিন পারভীন তিবরীজি।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. আবদুর রব মাসুম হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদানের চেক গ্রহণ করেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী।

এর আগে গত ২৯ অক্টোবর চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের চিকিৎসা ব্যয় নির্বাহ করতে ৫ লাখ টাকা অনুদান দেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। হাসপাতালের নির্বাহী কমিটির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ডা. মোরশেদ হোসেন হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।

আরএইচ

Print This Post Print This Post