নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ নভেম্বর, ২০২০ বুধবার ০৩:৫০ পিএম
চট্টগ্রামে প্রায় ৪ মাস ধরে নিখোঁজ সরকারি কমার্স কলেজের একাদশ শ্রেণির ছাত্র প্রান্ত ভট্টাচার্য (১৮)। তাকে ফিরে পেতে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবার।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তার পরিবার জানায়, গত চার মাসে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে গিয়ে ধর্ণা দিয়েছেন ছেলের সন্ধানে। কিন্তু মেলেনি প্রান্তর খোঁজ।
Print This Post
