করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে সাবেক মেয়র আ জ ম নাছির

আপডেট: ৩ নভেম্বর ২০২০ ৩:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩ নভেম্বর, ২০২০ মঙ্গলবার ০৩:৪৫ পিএম

হাল্কা জ্বর সর্দি কাশি নিয়ে অর্থাৎ করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।  মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তিনি হাসপাতালে ভর্তি  হন।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্ক ভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।

তিনি বলেন, হাল্কা জ্বর সর্দি কাশি নিয়ে আ জ ম নাছির উদ্দীন হাসপাতালে ভর্তি হয়েছেন।  করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

সিএস

Print This Post Print This Post