পুকুর ভরাটের দায়ে লাখ টাকা জরিমানা গুণল বিএম কন্টেইনার ডিপো

আপডেট: ২ নভেম্বর ২০২০ ৯:০৪ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০৮:১০ পিএম

পুকুর ভরাটের দায়ে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বিএম কন্টেইনার ডিপোকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। এসময় পরিবেশের ক্ষতি সাধন করা ও পুকুর ভরাট করার অপরাধে এক লাখ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

সোমবার (২ নভেম্বর) দুপুরে শুনানি শেষে এ জরিমানা করা হয়। শুনানিতে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জম হোসাইন।

মোয়াজ্জম হোসাইন বলেন, ‘পুকুর ভারাট করে পরিবেশের ক্ষতি সাধন করার দায়ে বিএম কন্টেইনার ডিপোকে এক লক্ষ ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এ জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এনএকে/আরএইচ

Print This Post Print This Post