চট্টগ্রামে ২৪ ঘন্টায় করোনার কবলে আরও ৮২ জন

আপডেট: ২ নভেম্বর ২০২০ ১:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ নভেম্বর, ২০২০ সোমবার ০১:৪০ পিএম

চট্টগ্রামে করোনা ভাইরাসে নতুন আক্রান্ত হয়েছেন ৮২ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২১ হাজার ২৯৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে।

রবিবার (১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য পাওয়া যায়।

চট্টগ্রামের ৬টি ল্যাব ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৮৯টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৩৯৫টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৮৬টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে চবি ল্যাবে ৭ জন, বিআইটিআইডিতে ৮ জন এবং চমেক ল্যাবে ৩৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪৭টি নমুনা পরীক্ষা করে ৭ জন, শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ১১৬টি নমুনা পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৯টি নমুনা পরীক্ষা করে ২ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে।

তবে চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) নমুনা পরীক্ষা হয়নি এইদিন।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ৩ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে নগরে ৭২ জন এবং উপজেলায় ১০ জন।

আরএইচ

Print This Post Print This Post