ফাইল ছবি
নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ শনিবার ১১:৪০ এএম
চট্টগ্রামের পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় একটি মিনি অ্যালুমিনিয়াম কারখানা, গুদাম ও তিনটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। , বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত- ধারণা ফায়ার সার্ভিসের।
শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে আছিয়া কলোনীর অ্যালুমিনিয়াম গলিতে এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, ‘ভোররাতে একটি ছোট অ্যালুমিনিয়াম কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ধারণা করছি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।’
এসএ
Print This Post
