সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালামের মা আর নেই

আপডেট: ৩০ অক্টোবর ২০২০ ৮:০৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ অক্টোবর, ২০২০ শুক্রবার ০৭:৫০ পিএম

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এবং নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালামের মা মাবিয়া খাতুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯০ বছর।

 শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে নগরের বেসরকারি ইমপেরিয়াল হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ৯টায় নগরের মধ্যম মোহরার বায়তুল ইকরাম মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও স্বজন রেখে গেছেন।

মাবিয়া খাতুনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক খোরশেদ আলম সুজন।

আরএইচ

Print This Post Print This Post