জুয়ার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের অভিযান, ধরা ২০ জুয়াড়ি

আপডেট: ২৮ অক্টোবর ২০২০ ৩:৩৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৮ অক্টোবর, ২০২০ বুধবার ০৩:০০ পিএম

চট্টগ্রামের ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে সাঁড়াশি অভিযান চালিয়েছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জামসহ ২০ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) আবু বকর সিদ্দিক বলেন, ডবলমুরিং, ইপিজেড, বন্দর ও হালিশহর এলাকার বিভিন্ন জুয়ার স্পটে অভিযান চালানো হয়েছে। অভিযানে মোট ২০ জুয়াড়িকে আটক করা হয়েছে।

তিনি বলেন, এসময় নগদ ৩০ হাজার ১৬০ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসব জুয়ার বোর্ড পরিচালনাকারী ও মদদদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরএইচ

Print This Post Print This Post