চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর সিটের নিচে মিলল সাড়ে ১০ কোটি টাকার স্বর্ণ

আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ১২:২১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | ১৫ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ১২:০০ পিএম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে বড় স্বর্ণের চালান আটক করা হয়েছে। যার মূল্য ১০ কোটি ৪০ লাখ টাকা।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে বিমানবন্দর কাস্টমস ও এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চালানটি আটক করে।

বিমানবন্দর কাস্টমস সূত্র জানায়, সকাল সাড়ে ৮টার দিকে রামেজিং করার সময় ৩৩ নম্বর সিটের নিচে কালো টেপে মোড়ানো ২টি বান্ডেল এবং ২৯ নম্বর সিটের পাশ থেকে আরেকটি পলিথিনে স্বর্ণের বারগুলো পাওয়া যায়। এসব স্বর্ণের দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার রোকসানা খাতুন জানান, আজ (বৃহস্পতিবার) সকালে বিজি ১৪৮ ফ্লাইটের ৩৩ ও ২৯ নাম্বার সিটের নিচে প্লাস্টিকের ব্যাগে স্বর্ণের বার পেয়েছি আমরা। স্বর্ণের আনুমানিক দাম প্রায় ১০ কোটি ৪০ লাখ টাকা।

আরএইচ

Print This Post Print This Post