নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ অক্টোবর, ২০২০ শনিবার ০৯:০০ পিএম
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাড়ির সামনে পুকুড় পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে শাখাওয়াত হোসেন রিসান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের এ দুর্ঘটনা ঘটে।
শাখাওয়াত হোসেন রিসান একই এলাকার করিমুল ইসলামের পুত্র।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘বাড়ির সামনে পুকুরে খেলার সময় শিশুটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।’
এসএ
Print This Post
