নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৮ অক্টোবর, ২০২০ বৃহস্পতিবার ১১:১০ পিএম
সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির দায়ে ৩ যুবককে গ্রেফতার করেছে সন্দ্বীপ থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলেন- শাফায়েত হোসেন আয়ান ( ১৯), মুসলিম হোসেন শরীফ (২৪) ও মিজানুর রহমান রবিন (২৫)। তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বশির আহমেদ খান বলেন, ফেসবুকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন দুই ব্যক্তি।
আরএইচ/সিএস
Print This Post
