হাটহাজারীর মেয়ে পরিচয়ে পাসপোর্ট করাতে এসে ধরা রোহিঙ্গা কিশোরী

আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১১:০৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ অক্টোবর, ২০২০ বুধবার ১১:০০ পিএম

বাংলাদেশের নাগরিক সেজে পাসপোর্ট করাতে এসে ধরা পড়েছে এক রোহিঙ্গা কিশোরী। বুধবার (৭ অক্টোবর) নগরের মনসুরাবাদে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস থেকে আটকের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

পাসপোর্ট করাতে আসা ওই রোহিঙ্গা কিশোরী ফাতেমা ইয়াসমিন পরিচয় দিয়ে আবেদনে নিজেকে হাটহাজারী উপজেলার কাটিরহাট সোনাগাজী তালুকদার বাড়ির মঈন উদ্দিন আহমেদ এবং সাবিনা ইয়াসমিনের মেয়ে বলে উল্লেখ করেন।

চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মো. আবু সাইদ জানান, ওই কিশোরী পাসপোর্টের আবেদনে চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা উল্লেখ করেন। তবে ডেস্কে সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি নাম-ঠিকানা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেন। পরে আমরা ওই কিশোরীর আঙুলের ছাপ নিই।

সেই ছাপ রোহিঙ্গা ক্যাম্পে নিবন্ধিত একজনের ছাপের সঙ্গে মিলে যায়। এরপর আমরা তার আসল পরিচয় নিশ্চিত হই।— যোগ করেন তিনি।

পরবর্তীতে তাকে ডবলমুরিং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মো. আবু সাইদ।

আরএইচ

Print This Post Print This Post